ডেস্কটপ, ল্যাপটপে ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপ

৪ এপ্রিল, ২০২০ ১৪:২৭  
করোনা ভাইরাসে ম্যাসেঞ্জারের ব্যবহার বাড়ায় এবার ল্যাপটপ ও ডেক্সটপ এর জন্য ডেডিকেটেড ম্যাসেঞ্জারের অ্যাপ আনলো ফেসবুক। মাইক্রোসফট স্টোর এবং ম্যাক অ্যাপ স্টোর থেকে ডেস্কটপ ম্যাসেঞ্জারের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা যাবে। এই অ্যাপের মাধ্যমে স্মার্টফোনের চেয়ে অনেক বড় পর্দায় এখন খুব সহজেই পরিবার এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ম্যাসেঞ্জারে যদি আগে থেকেই কারো সঙ্গে যুক্ত থাকেন তাহলে ল্যাপটপের অ্যাপ্লিকেশনে স্বয়ংক্রিয়ভাবেই সঙ্গে সংযুক্ত হয়ে যাবেন। কোনও ফোন নাম্বার, ইমেইল বা কোনও নতুন পরিষেবাতে সাইন আপ করার দরকার পড়বে না। স্মার্টফোনে সুযোগ না থাকলেও কম্পিউটারে অন্য কাজ করতে করতেও এই অ্যাপ্লিকেশনে সংযুক্ত থাকা যাবে। ম্যাসেঞ্জারের হিস্ট্রির কোনো ক্ষতি না করে সহজেই এক ডিভাইস থেকে অন্য ভিভাইসে যাওয়া যাবে। পাশাপাশি ডার্ক মোড এবং জিআইএফ সুবিধাও মিলবে।